পটিয়ায় বাসের চাপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসের চাপায় আবুল কালাম (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে পটিয়া অফিসার্স ক্লাবের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবুল কালাম পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মরহুম নুরুন নবী মেম্বারের বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। রবিবার বিকেলে তিনি সড়কের পাশে বসে থাকা অবস্থায় চট্টগ্রাম মেট্রো-১১-১১৭৮ নম্বরের একটি মিনি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাটগাঁ নিউজ/ওবায়দুল/জেএইচ

Scroll to Top