আগ্রাবাদে সেগুন কাঠসহ ৫ জনকে আটক করল কোস্ট গার্ড

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযানে সোয়া চার লাখ টাকার ১৭০ ঘনফুট সেগুন কাঠসহ ৫ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত।

তিনি জানান, ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সংলগ্ন বারেক বিল্ডিং এলাকায় রোববার (৮ নভেম্বর) মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ২টি ট্রাক তল্লাশি করে প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকার ১৭০ ঘনফুট অবৈধ পাহাড়ি সেগুন কাঠ ও ৫ চোরাকারবারিকে আটক করা হয়।

জব্দ করা কাঠ, ট্রাক ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন ও পরিবেশ সুরক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top