নগরীর কর্ণেলহাটে ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি!

হৃদিতা চক্রবর্তী:  ঢাকা-চট্টগ্রাম মহসড়কে অবস্থিত চট্টগ্রাম নগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত সবচেয়ে ব্যস্ত এলাকা কর্ণেলহাট। যেখানে  রাস্তা পারাপারের জন্য ফুটওভারব্রিজ আছে, আছে সড়কের মাঝখানে উঁচু ডিভাইডারও। কিন্তু এসব নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও নগরীর কর্ণেলহাটে প্রতিদিনই ঝুঁকি নিয়ে ব্যস্ত মহাসড়ক পার হচ্ছেন পথচারীরা। এর ফলে বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি।

সরেজমিনে দেখা যায়- কেউ ডিভাইডার টপকে, কেউ আবার দ্রুতগতির যানবাহনের ফাঁক গলে পার হচ্ছেন এক পাশ থেকে অন্য পাশে। এমনকি মোবাইলে কথা বলতে বলতে সড়ক পার হতেও দেখা যায় অনেককে। ফুটওভারব্রিজ থাকার পরও কেন এই ঝুঁকিপূর্ণ পারাপার—প্রশ্নটি করলেই তাদের একটাই জবাব ‘সিঁড়ি বেয়ে ওঠতে কষ্ট’!

স্থানীয়দের দাবি, গত এক বছরে এই মোড়েই সড়ক পার হতে গিয়ে প্রাণ গেছে অন্তত দুজনের। আহত হয়েছেন প্রায় ১০ জন। নিকট অতীতেও ঘটেছে একাধিক দুর্ঘটনা। কিন্তু এরপরও থামেনি ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার।

বিস্তারিত সিপ্লাস টিভিতে……..

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top