চমেক হাসাপাতাল থেকে অপহৃত শিশু ১৩ ঘণ্টায় উদ্ধার, গ্রেপ্তার ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে অপহরণ করা ১৫ মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপহরণের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে ১৫ মাস বয়সী কন্যাশিশু নাজেহাদকে উদ্ধার করা হয়। টানা ১৩ ঘণ্টার এই অভিযানে শিশুটিকে উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ।

এ সময় শিশুটিকে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাছিমা বেগম (২৫) এবং তার স্বামী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বোরহান উদ্দীনকে (৩০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এসআই মো. আশেক।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top