ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের গহিরা-হেঁয়াকো সড়কের চাড়ালিয়াহাটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলাচলের সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে রয়েছেন সৌরভ দে, সাগর, মোহাম্মদ জিসান ও বারেক আলী। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ

Scroll to Top