চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষের সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
ওসি আরও বলেন, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। মরদেহ উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, বেশ কয়েকমাস থেকে পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত) গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে থেমে থেমে সংঘর্ষ চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






