ক্রীড়া ডেস্ক: কাতার বিশ্বকাপে ইতিহাস গড়া মরক্কো এবারও দেখিয়ে দিল, তাদের সাফল্য কোনো অঘটন ছিল না। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে অন্যতম ফেবারিট স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আটলাস লায়নরা!
বিশ্ব ফুটবলে নিজেদের ধারাবাহিক উত্থানের প্রমাণ রেখে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছে মরক্কো। তাদের সামনে সেমিতে উঠার লড়াইয়ে এবার ফ্রান্স।
অন্যদিকে বিশ্বকাপে আরেকটি অঘটনের স্বপ্ন দেখছিল প্যারাগুয়ে। জার্মানিকে বিদায় করার পর এবার লক্ষ্য ছিল ফ্রান্স। দীর্ঘ সময় সেই স্বপ্ন বাঁচিয়েও রেখেছিল দক্ষিণ আমেরিকার দলটি। কিন্তু শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপের একমাত্র গোলেই থেমে গেল তাদের রূপকথার যাত্রা।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। এই জয়ে শেষ আটে মরক্কোকে পেল তারা। আগামী শুক্রবার রাত ২টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
চাটগাঁ নিউজ/জেএইচ





