আজ থেকে চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা

চাটগাঁ নিউজ ডেস্ক: প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভারতের পর্যটন ভিসা চালু হচ্ছে।

আজ রোববার (২৮ জুন) থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

ঢাকাসহ ৫টি ভিসাকেন্দ্র থেকে ভিসা ইস্যু করা হবে।

ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বাংলাদেশি ভ্রমণপ্রত্যাশীরা আবারও ভারতে ভ্রমণের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন। তবে ভিসা আবেদনে কিছুটা পরিবর্তন আসছে।

গত বৃহস্পতিবার (২৫ জুন) দায়িত্ব গ্রহণের পর ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন।

তিনি জানান, পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে। একই সঙ্গে মানবিক বিবেচনায় মেডিক্যাল ভিসা আরও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে চিকিৎসাপ্রত্যাশী বাংলাদেশিরা প্রয়োজনীয় সেবা পেতে পারেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top