সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশা চালকের

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ইয়াসিন আরাফাত (১৯) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার পৌর সদরের দক্ষিণ বাইপাস মর্ডান হাসপাতালের সামনে ঢাকামুখী লেনে মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইয়াসিন উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের কালা মিয়া বাড়ির মো. ইব্রাহিমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মহাসড়কে অটোরিকশা চালিয়ে যাওয়ার পথে মহাসড়কে ঢাকামুখী দ্রুত গতির একটি সিডিএম বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. আলতাফ হোসেন।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ নুরুল আবসার বলেন, বাসের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ঘাতক বাসকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/দুলু/জেএইচ

Scroll to Top