যুবদল নেতা মাসুদের জানাজায় হাজারো মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে বিদায়

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চোখের জলে বিদায় নিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫)। আজ রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বেতাগী চম্পাতলী ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাঙ্গুনিয়া, রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষের ঢল নামে। মাঠ পেরিয়ে সড়ক ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জানাজায় যুবদলের কেন্দ্রীয় ও চট্টগ্রাম উত্তর জেলার শীর্ষ নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা অংশ নেন। রাজনৈতিক সহকর্মীরা এই হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত খুন’ উল্লেখ করে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

শনিবার রাতে নিহত মাসুদের মরদেহ দেখতে যান রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। এ সময় নিহত মাসুদের ভাই ও উপজেলা বিএনপি নেতা নিজামুল হক চৌধুরী তপন এমপির বুকে আছড়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন।

২০১৯ সালে বিয়ে করা মাসুদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বাবার নিথর দেহের পাশে নিষ্পাপ শিশুটির ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা উপস্থিত সবাইকে কাঁদিয়েছে।

বিস্তারিত সিপ্লাস টিভিতে…..

 

চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ

Scroll to Top