আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মোহাম্মদ হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার বরুমচড়া ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন বাঁশখালী উপজেলার আব্দুর রহিমের ছেলে। কোরবানির ঈদের পর মায়ের সঙ্গে সে আনোয়ারার বরুমচড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. পূজা মিত্র জানান, শনিবার বিকেল ৪টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





