ফটিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় রাউজানের ২ যুবকের মৃত্যু 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাউজানের দুই যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার রাঙাপানি চা বাগান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকরা হলেন— জয় (১৯) এবং সীমান্ত (২২ )। তাদের দুজনের বাড়ি রাউজান উপজেলায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকহর্তা (ওসি) বিধানচন্দ্র দে। তিনি জানান, ওভারটেক করতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ এবং গাড়ি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top