পড়া হয়েছে: 2
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে বজ্রপাতে বেলাল সিকদার (৪০) নামে এক গরু বিক্রেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের নোয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল সিকদার ওই ইউনিয়নের বাসিন্দা ফয়েজ আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে হাটে বিক্রির জন্য একটি গরু প্রস্তুত করছিলেন বেলাল। সকালে গরুর জন্য ঘাস কাটতে পাশের বিলে যান তিনি। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নোয়াজিষপুরের বাসিন্দা অজুন কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





