মহেশখালীতে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড

মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুটিবিলা দাসী-মাঝির পাড়া এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৩ মে) বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযানকালে মুন্না (২০) নামে এক যুবককে দুই পিস ইয়াবা, গাঁজা ও চোলাই মদ সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top