এবার চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: এবার চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে একটি ভবনে অবরুদ্ধ করে রেখেছে উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে স্থানীয়রা জানায়, ধর্ষণে অভিযুক্ত যুবকের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।

ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, উত্তেজিত জনতা অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় ব্যাপক ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ

Scroll to Top