চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় একটি অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চালক এবং তাঁর সহযোগীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বেলা ২টার দিকে ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে একটি কালভার্টের ওপর অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- চন্দনাইশ থানার দোহাজারী পৌরসভা আলীপাড়া ১ নম্বর ওয়ার্ডের মো. বাবলু খানের ছেলে অ্যাম্বুলেন্সচালক শহিদুল ইসলাম খান সাগর (২৭) এবং তার সহযোগী দোহাজারী এলাকার সরকার পাড়া আহমদ কবির মেম্বারের বাড়ির মোহাম্মদ সৈয়দের ছেলে মো. আফসার (৩৩)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অ্যাম্বুলেন্সচালক এবং তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






