চট্টগ্রাম থেকে লুট হওয়া হওয়া ৬০ লাখ টাকার কাপড় নোয়াখালী থেকে উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় নেওয়ার পথে লুট হওয়া ১৫৩টি কাপড়ের রোল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা।

সোমবার (৪ মে) নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে কাপড়ের রোলগুলো গুলো উদ্ধার করা হয়েছে। এসময় আবুল বাসার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা (উত্তর) পুলিশ পরিদর্শক মো. জামির হোসেন।

তিনি জানান, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টায় কলম্বিয়া অ্যাপারেলস লিমিটেডের আমদানিকৃত ১৬৩টি বিভিন্ন সাইজের কাপড়ের রোল চট্টগ্রাম বন্দর থেকে গাজীপুর নিয়ে যাওয়া হচ্ছিল। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। যাওয়ার পথে কার্ভাডভ্যানটি হালিশহর থানাধীন আব্বাসপাড়া টোলরোডস্থ চিটাগাং ফিলিং স্টেশনে রাখা হয়। এরপর দিবগাত রাত ৩টায় কাভার্ডভ্যানটি গাজীপুরের উদ্দেশ্যে রওনা করলেও গাড়ি চালকের যোগসাজশে অন্যরা কাপড়ের রোলগুলো লুট করে।

পরে এ ঘটনায় হালিশহর থানায় একটি মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত শুরু করে ডিবি পুলিশ। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন ১নং হরিণী ইউনিয়নের আজিমনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৬টি কাপড়ের রোল উদ্ধার করা হয়। পরে চর জব্বর থানাধীন চর মজিদ ভুঁইয়ার হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৬৭টি কাপড়ের রোল উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত আবুল বাসার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top