চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চালু হলো ডায়ালাইসিস সেবা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো রোগীদের জন্য ডায়ালাইসিস চিকিৎসা সেবা চালু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) একজন রোগীর কিডনি ডায়ালাইসিসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ সেবার কার্যক্রম শুরু করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডায়ালাইসিস সেবা চালুর ফলে কিডনি রোগীদের চিকিৎসা গ্রহণে নতুন সুযোগ তৈরি হলো। বিশেষ করে আইসিইউতে ভর্তি রোগীদের আর অন্য হাসপাতালে রেফার না করে এখানেই প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হবে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিক আমান বলেন, ডায়ালাইসিস সেবা চালুর মাধ্যমে জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হলো। জনবল ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট পাওয়া গেলে ভবিষ্যতে এ সেবার সক্ষমতা আরও বাড়ানো হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top