পড়া হয়েছে: 77
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে পুকুরে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে পূর্ব সুয়াবিলের ভাঙাদিঘীর পাড় এলাকায় রফিক সিকদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাজুন গোসল করতে পুকুরে নামলে একপর্যায়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাজুন দুবাই প্রবাসী মোহাম্মদ মিজানের প্রথম সন্তান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন






