পটিয়ায় পুলিশের অভিযানে ‘জামাই ফারুক’সহ গ্রেপ্তার ৪

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া থানার পুলিশের পৃথক অভিযানে গরু চোর ‘জামাই ফারুক’সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পটিয়া থানাধীন মৌলভী বাজারের এক মুদি ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় দায়ের করা মামলা নং-১৭ ধারা (৪৫৭/৩৮০ পেনাল কোড) তদন্তকালে এসআই (নিরস্ত্র) মো. জুয়েল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই মামলার সঙ্গে জড়িত গরু চোর মো. ফারুক ওরফে ‘জামাই ফারুক’ (৫০)-কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে মক্কা হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, থানা এলাকায় দিবাকালীন সিয়েরা-১০ ডিউটিতে নিয়োজিত এসআই (নিরস্ত্র) মো. কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সূত্রধর পাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম তুহিন (২৯) ও মো. ইমন (৩০)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

এছাড়া পৃথক আরেক অভিযানে পৌরসভা মোবাইল ডিউটিতে নিয়োজিত এএসআই (নিরস্ত্র) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সূত্রধর পাড়া এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে কানু বিশ্বাস (৫০)-কে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট মামলায় যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন

Scroll to Top