কক্সবাজার-২ আসনের ব্যালট ও ফল শিট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে ভোট কারচুপির অভিযোগে ওই আসনের ব্যালট পেপার, ফল শিটসহ সব নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (২২ এপ্রিল) জামায়াত নেতা ড. এএইচএম হামিদুর রহমান আযাদের করা এক আবেদনের প্রেক্ষিতে আদালত ব্যালট পেপার ও ফলাফল শিটসহ যাবতীয় তথ্য সংরক্ষণের এই আদেশ দেন।

উল্লেখ্য, উক্ত আসনে বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই ফলাফলে জালিয়াতির অভিযোগ তুলে আইনি চ্যালেঞ্জ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড. আযাদ।

আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মোহাম্মদ মনির। নথিপত্রগুলো এখন আদালতের নির্দেশনায় নিরাপদ হেফাজতে থাকবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top