তারেক সরকারের ২ মাস পূর্তি, অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা জানাতে বিকেলে সংবাদ সম্মেলন

চাটগাঁ নিউজ ডেস্ক: তারেক রহমান সরকার দায়িত্ব গ্রহণ করার দুই মাস পূর্তি হয়েছে। এ উপলক্ষে আজ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা।

সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও বক্তব্য দেওয়া হতে পারে।

সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top