আনোয়ারায় চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

চাটগাঁ নিউজ ডেস্ক : আনোয়ারায় শুরু হয়েছে চাতরী ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। বালক ও বালিকা বিভাগে ১০টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

‎আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র চৌধুরী।

‎উদ্ভোধনী খেলায় অংশগ্রহণ করেন সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে ট্রাইবেকারে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে চার এক গোলে পরাজিত করে কেঁয়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।

‎এতে আরো উপস্থিত ছিলেন সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ বিকাশ দাশ, সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি শীল, সাংবাদিক রুপন দত্ত, সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিসু কুমার শীল, শিক্ষিকা আয়েশা আকতার খাানম সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

‎খেলা পরিচালনা করেন শিক্ষক আমিনুর রহমান, কাজল চন্দ্র নাথ, লিলেন মিত্র ও অফিস সহকারী মো. লোকমান।

‎আগামী ৯ এপ্রিল সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বালকদের ফাইনাল খেলায় মুখোমুখি হবে ডুমুরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৈনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই মাঠে বালিকাদের ফাইনালে মুখোমুখি হবে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

‎সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‎উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top