লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অপরজনকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top