পড়া হয়েছে: 86
চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিম মাঝেরপাড়ায় মাছের ঘের দখল নিয়ে গোলাগুলিতে আনোয়ার বেগম (৬০) নামের এক বৃদ্ধা গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও তিন নারী আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে রবিবার (৫ এপ্রিল) মধ্যরাতে। আহত অন্য তিনজন হলেন—হাসিনা বেগম (৪০), রাজিয়া বেগম (৩৫) ও তনজিয়া আকতার (১৭)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, মাছের ঘেরের মালিকানা নিয়ে বিরোধের জেরে এই গোলাগুলি সংঘটিত হয়। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান পরিচালনা করেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে এজাহার দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






