৭৬ বছরে পা রাখছেন কিংবদন্তি আলমগীর

বিনোদন ডেস্ক: বরেণ্য অভিনেতা আলমগীর-এর জন্মদিন আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার)। ১৯৫০ সালের এই দিনে তার জন্ম। ১৯৭৩ সালে আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। সেই থেকে আজ পর্যন্ত তিনি চলচ্চিত্র জগতের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত রয়েছেন।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এবং রেকর্ড ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। অভিনয় জীবনের নানা অভিজ্ঞতা ও ঘটনাপ্রবাহে সমৃদ্ধ এই শিল্পী জীবনের এ পর্যায়ে এসে নিজেকে নতুন করে মূল্যায়ন করছেন।

তার ৭৬তম জন্মদিন উপলক্ষে মাছরাঙা টেলিভিশন-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘স্টার নাইট’-এ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠানে তার বর্ণাঢ্য জীবন ও ক্যারিয়ারের নানা অজানা দিক তুলে ধরা হবে। পাশাপাশি তার সহকর্মী, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরাও স্মৃতিচারণ করবেন।

এ অনুষ্ঠানে তার অভিনীত জনপ্রিয় সিনেমার বিভিন্ন ক্লিপিংস প্রদর্শন করা হবে। অনুষ্ঠানটি আগামী শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে। অনুষ্ঠানটির গ্রন্থনা করেছেন রুম্মান রশীদ খান, উপস্থাপনায় থাকছেন মৌসুমী মৌ এবং প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ বিনোদন

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top