চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে হাম সন্দেহে আরও ১৭ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (১ এপ্রিল) হাম সন্দেহে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন করে শনাক্ত হওয়া এসব রোগীর সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা।
মহানগর এলাকায় এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। তবে স্বস্তির বিষয় হলো, চট্টগ্রামের ১৫টি উপজেলা থেকে আজ নতুন কোনো সন্দেহভাজন রোগীর খবর পাওয়া যায়নি।
ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে (NPML, IPH) নতুন করে আরও ১২টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যা নিয়ে জেলায় এ পর্যন্ত মোট পাঠানো নমুনার সংখ্যা দাঁড়িয়েছে ১২৩টিতে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, আমরা মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি। মহানগর এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে যাতে সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণ করা যায়। শনাক্তকৃত ও সন্দেহভাজনদের নিয়মিত চিকিৎসার আওতায় আনা হচ্ছে এবং প্রয়োজনীয় নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।
চাটগাঁ নিউজ/এসএ
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





