চাটগাঁ নিউজ ডেস্ক: এই শহরের মানুষের জীবনযাত্রা এখন যেন দৌড়ের উপর নির্ভরশীল। পাঁচ মিনিট সময়ও যেন নেই কারো হাতে। নিরাপত্তা ও সচেতনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনেকের কাছেই এখন শুধুই বইয়ের পাতায় সীমাবদ্ধ।
দৈনন্দিন জীবনে সড়ক, রেল কিংবা নৌপথ—সবখানেই দেখা যাচ্ছে নিয়ম অমান্য করার প্রবণতা। সময় বাঁচাতে গিয়ে অনেকেই উল্টো পথে চলাচল করছেন, কেউ আবার ট্রেনের হুইসেল উপেক্ষা করে দৌঁড়ে পার হচ্ছেন রেললাইন। এ ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয়দের অভিযোগ, এসব অনিয়মের বিষয়ে অনেকের মধ্যেই অনুশোচনা নেই। বরং কেউ কেউ এটিকে স্বাভাবিক বলে মনে করেন, যা একটি বিপজ্জনক প্রবণতা হিসেবে দেখা দিচ্ছে।
অন্যদিকে, সড়কে কয়েক মিনিট অপেক্ষা করা বা পরবর্তী যানবাহনের জন্য ধৈর্য ধরার বিষয়টিকে অনেকেই গুরুত্ব দিচ্ছেন না। ফলে নিজের অজান্তেই নিজের জীবনের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছেন কেউ কেউ।
বিস্তারিত সিপ্লাসে……………………….
চাটগাঁ নিউজ/হোসাইন/জেএইচ





