চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের এক কোটিরও বেশি মানুষ জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের পাঠানো কষ্টার্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এই বৈদেশিক মুদ্রা প্রবাহের ওপর নির্ভর করেই সচল রয়েছে দেশের বৈদেশিক লেনদেন, আমদানি-রফতানি কার্যক্রম এবং রিজার্ভ ব্যবস্থাপনা।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার (৩০ মার্চ) দেশের বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারে কিছু গুরুত্বপূর্ণ মুদ্রার দামে পরিবর্তন দেখা গেছে। বিশেষ করে ব্রিটিশ পাউন্ড ও ইউরোর দাম বেড়েছে, যা প্রবাসী আয়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রাবাজারে ওঠানামার প্রভাব সরাসরি পড়ছে দেশের বিনিময় হারে। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে পাউন্ড ও ইউরোর দর কিছুটা বেড়েছে।
এছাড়া রমজান ও ঈদকে ঘিরে প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ বাড়ার প্রবণতাও এই দর বৃদ্ধির পেছনে ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স একটি বড় ভিত্তি হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করে,আমদানি ব্যয় মেটাতে সহায়ক, গ্রামীণ অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে।
বিশেষজ্ঞদের মতে, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ বাড়ানো গেলে এই প্রবাহ আরও বৃদ্ধি পাবে এবং মুদ্রাবাজার আরও স্থিতিশীল হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






