নাইক্ষ্যংছড়িতে কৃষক অপহরণ, উদ্ধারে পুলিশের অভিযান

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক কৃষককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজার লেদুর মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত ব্যক্তি হলেন সোলতান আহমদের ছেলে রিদুয়ান করিম মিন্টু (৩৮)।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমদ জানান, তামাকক্ষেতে কাজ শেষ করে রবিবার রাত সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার পথে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল রিদুয়ান করিম মিন্টুকে অপহরণ করে নিয়ে যায়। অস্ত্রের মুখে জিম্মি করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, অপহরণের খবর পাওয়া গেছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

 

Scroll to Top