জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক যোগদানের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জনপ্রত্যাশা ও জুলাইয়ের আকাঙ্খাকে ধারণ করবে সরকার। ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ।

গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হয়। এই কমিটি সংসদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন বিষয়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে তা যাচাই-বাছাই করবে এই বিশেষ কমিটি। পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনা হবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top