চন্দনাইশে জ্বরে আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে জ্বরে আক্রান্ত হয়ে তাহসিনুল হাসনাত তানহা (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। মাত্র তিন মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মায়ের মৃত্যুর পর পরিবারটিতে আবারও নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (১৬ মার্চ) চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তানহা পৌরসদরের ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হারলা এলাকার ব্যবসায়ী মতিউল ইসলাম মতিনের মেয়ে। তানহার বাবা মতিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল তানহা। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার ভোরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে প্রায় তিন মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তানহার মা হালিমা আকতারের মৃত্যু হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে মা ও মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top