পড়া হয়েছে: 23
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং এলাকার টিলা পাড়া নামক স্থানে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত একটি বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মো. ইউনুচ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
অভিযান শেষে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, জনস্বার্থে পরিবেশ ধ্বংসকারী অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






