ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, জব্দ বালু নিলামে বিক্রি

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা ও কাঞ্চননগর ইউনিয়নের ধুরুং খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে উত্তোলিত তিনটি স্পটের বালু জব্দ করা হয়।

পরে জব্দ করা বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে মোট ১ লাখ ৬৯ হাজার টাকা জমা দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

এ সময় তিনি জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top