র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

চাটগাঁ নিউজ ডেস্ক: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন দায়িত্বে আহসান হাবীব পলাশ র‍্যাবের বিদায়ী মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top