চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি (পিআরইউ) গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুলের সভাপতিত্বে নগরীর লুসাই ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির একটি এডহক কমিটি গঠন করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৬ মাস মেয়াদের ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সভার সর্বসম্মতিক্রমে দৈনিক দিনকাল চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র সাংবাদিক হাসান মুকুলকে আহ্বায়ক, দৈনিক পূর্বকোণের নিজস্ব প্রতিবেদক নাজিম উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ইমরান এমিকে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়া সংগঠনের মুখপাত্র হিসেবে সিটিজি পোস্টের হেড অব নিউজ ইশাত মান্নান তানিমকে নির্বাচিত করা হয়েছে।
এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— দৈনিক সকালবেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নূর উদ্দিন খান সাগর, দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক এম. এ. কাউসার, চ্যানেল ২৪–এর নিজস্ব প্রতিবেদক মীর সাইদুল ইসলাম ইবেন, দৈনিক শেয়ার বিজের ব্যুরো প্রধান নূর হোসেন মামুন, যমুনা টেলিভিশনের রিপোর্টার শহিদুল সুমন, দেশ টিভির রিপোর্টার আজিজা হক পায়েল এবং দৈনিক সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম তৌহিদ।
চাটগাঁ নিউজ/এমকেএন





