চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৩ মার্চ) রাতে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।
অভিযানকালে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের কোনো রেজিস্ট্রার সংরক্ষণ না রাখার দায়ে রানীরহাট ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া টানা ২৪ ঘণ্টা তেল সরবরাহ বন্ধ থাকায় পেট্রোল পাম্পটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।
এদিকে বিক্রয় রেজিস্ট্রার সংরক্ষণ না করা এবং নিবন্ধন ছাড়াই যমুনা অয়েল থেকে সরাসরি ক্রয় ব্যতীত তেল বিক্রির অভিযোগে অপর একটি বিক্রয়কেন্দ্রকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





