পড়া হয়েছে: 122
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে হামলা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ আহ্বান জানান। খবর আল-জাজিরার।
মারিয়া জাখারোভা বলেন, ‘মস্কো এমন পদক্ষেপের জন্য চাপ দিচ্ছে যা উত্তেজনা কমাতে পারে এবং দ্বন্দ্বকে কূটনৈতিক পথে ফিরিয়ে আনতে পারে।’
তিনি সতর্ক করে আরও বলেন, পুরো অঞ্চলের মানবিক পরিস্থিতি দুঃসহ হয়ে উঠেছে। চলমান যুদ্ধ দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






