ফটিকছড়িতে রান্নাঘরে মিলল গৃহবধূর মরদেহ

চাটগাঁ নিউজ ডেস্ক : ফটিকছড়িতে রিনা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) সকালে পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকা থেকে তার শ্বশুর বাড়ির রান্নাঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

রিনা আক্তার ওই এলাকার লোবা গাজীর বাড়ির মোহাম্মদ ইকবাল হোসেনের স্ত্রী।

ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার মাজহার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ঘটনার আগের রাতে রিনা আক্তার তার বাবাকে ইমোতে ভয়েস মেসেজ দিয়ে তার ১৬ মাস বয়সী মেয়েকে দেখভাল করার কথা বলেন।

এদিকে, নিহতের পিতা সিএনজি চালক মোহাম্মদ আইয়ুব অভিযোগ করে বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার মাজহার সুমন জানান, ওই গৃহবধু রান্নাঘরে গলায় ফাঁস দিয়েছেন। তার স্বামী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পরে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করেছি। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। গলায় কালো দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top