বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মাস্টার আবুল বশর আর নেই

ফটিকছড়ি প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মাস্টার আবুল বশর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রোববার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাস্টার আবুল বশর দীর্ঘদিন ধরে নাজিরহাট কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করেছেন। পাশাপাশি তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সঙ্গে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। শিক্ষা ও সাংবাদিকতা—এই দুই ক্ষেত্রেই সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার জন্য তিনি এলাকায় ব্যাপকভাবে পরিচিত ও সম্মানিত ছিলেন।

তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের মনুর বাড়ির বাসিন্দা এবং মাওলানা আবদুর রহমানের সন্তান।

তার মৃত্যুতে ফটিকছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top