চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় মাইন বিস্ফোরণে মো. শাকের (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হয়।
আহত মো. শাকের কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং এলাকার বাসিন্দা এবং আমির হোসেনের ছেলে।
হাসপাতালে তাকে নিয়ে আসা ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় কাজ করার সময় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, মাইন বিস্ফোরণে আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






