চাটগাঁ নিউজ ডেস্ক: নগরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযান ‘এস-ড্রাইভ’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে ১৮ জন ছিনতাইকারী, ৪ জন মাদক ব্যবসায়ী, ৬ জন জুয়াড়ি ও ১০ জন কিশোর গ্যাংয়ের সদস্য।
পুলিশ জানায়, শনিবার দুপুর থেকে শুরু হওয়া অভিযান রবিবার (৮ মার্চ) সকাল পর্যন্ত নগরের ১৬টি থানার বিভিন্ন এলাকায় চালানো হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরে আদালতে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ জানান, ডবলমুরিং থানার এলাকায় সর্বোচ্চ ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সদরঘাট, আকবরশাহ ও কর্ণফুলী থানার এলাকায় ৪ জন করে এবং চান্দগাঁও থানা থেকে ৩ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
পুলিশের এই অভিযানের মাধ্যমে নগরের বিভিন্ন অপরাধী চক্রে বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম হয়েছে বলে তারা উল্লেখ করেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






