ইরা‌কে তিন বাংলা‌দেশির মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: খাদ্যে বিষক্রিয়ায় ইরা‌কে তিন বাংলা‌দে‌শি নাগ‌রিক মারা গে‌ছেন। তাদের ম‌ধ্যে দুইজন ব্রাহ্মণবাড়িয়া ও একজন ফেনীর বা‌সিন্দা।

বৃহস্প‌তিবার (৫ মার্চ) বাংলাদেশ দূতাবাস বাগদাদ এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবা‌সের শোক বার্তায় জানা‌নো হ‌য়ে‌ছে, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্থানের আরবিলে প্রাথমিক অনুসন্ধানমতে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলা‌দে‌শি মৃত্যুবরণ করেছেন।

তারা হ‌লেন: ১) মোহাম্মদ তারেক (পাসপোর্ট নং- EL-0875891), ব্রাহ্মণবাড়িয়া; ২) মো. সাব্বির, ব্রাহ্মণবাড়িয়া; ৩) মেহেদী হাসান (পাসপোর্ট নং-A18633961), ফেনী।

তাদের মৃত্যুতে ইরাকের বাংলাদেশ দূতাবাস শোক প্রকাশ করছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top