মার্কিন তেল ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) বলেছে, উপসাগরে ইরানের নৌবাহিনী সফলভাবে একটি আমেরিকান তেল ট্যাংকারে হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাশিয়ান বার্তা সংস্থা তাস এতথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘বৃহস্পতিবার ভোরে, উত্তর পারস্য উপসাগরে এই তেল ট্যাঙ্কারটি আইআরজিসি নৌবাহিনীর যোদ্ধারা আঘাত হানে এবং এখন এটি জ্বলছে।’

হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সাথে সম্পর্কিত যেকোনো জাহাজকে এর মধ্য দিয়ে যেতে নিষেধ করা হবে, আইআরজিসি সতর্ক করে দিয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top