কক্সবাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ আবদুল মালেক (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) রাতের অভিযানে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ীস্থ মীর আলমাস স্টোর থেকে ইয়াবাসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত আবদুল মালেক কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মীর আহমেদের পুত্র।

সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে থানা পুলিশের একটি দল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খোদাইবাড়ি রাসেদ ফিলিং স্টেশনের সামনে মীর আলমাস স্টোরে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মালেককে গ্রেফতার করে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, অভিযানে ৬০০ পিছ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত মালেককে কারাগারে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top