চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।
অভিযান চলাকালে দেখা যায়, ‘বিএসপি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড’ নামক প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করছে না। এছাড়া পণ্যের লেবেলিং প্রক্রিয়ায় অসংগতি ও অসম্পূর্ণ তথ্য পাওয়া যায়। আরও গুরুতর অভিযোগ হিসেবে উঠে আসে, বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ছাড়াই তাদের লোগো ব্যবহার করা হয়েছে।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা ও মহানগর কার্যালয়ের প্রতিনিধিরা, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং নতুন চান্দগাঁও থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





