ইরানে দীর্ঘমেয়াদি সংঘাতে জড়াবে না যুক্তরাষ্ট্র: জে ডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি কোনো সংঘাতে জড়াবে না বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্টের একটিই স্পষ্ট লক্ষ্য— ইরান যেন ‘কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে’ তা নিশ্চিত করা।

মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির প্রতিবেদনে এ সাক্ষাৎকার প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন, তিনি শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম ৩-৪ বছর ইরানের পারমাণবিক অস্ত্র থেকে দেশকে নিরাপদ রাখতে চান, তিনি নিশ্চিত করতে চান, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায়। আর এর জন্য ইরানি শাসনব্যবস্থার মানসিকতায় মৌলিক পরিবর্তন প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘এ পরিস্থিতি দীর্ঘমেয়াদে চলবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই এই দেশকে বহু বছরের সংঘাতে জড়াতে দেবেন না… আমরা ইরাক ও আফগানিস্তানে যে ধরনের সমস্যায় পড়েছিলাম, তেমন পরিস্থিতিতে আর যাব না।’

ইরানের পারমাণবিক কর্মসূচির সমালোচনা করে ভ্যান্স আরও দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কেবল বেসামরিক সমৃদ্ধকরণ কর্মসূচির জন্য নির্মিত নয়, যেমনটি তেহরান দাবি করে আসছে; বরং সেগুলো পারমাণবিক অস্ত্র উন্নয়নের উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top