চাটগাঁ নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার (১ মার্চ) বিকেলে দুইটি ফ্লাইট মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, রোববার বিকেল চারটা ৩৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG135। সালাম এয়ারের ফ্লাইট OV-403 মাস্কাট থেকে স্থানীয় সময় ৫টা ৫০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট ও ১টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ
আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





