রোববার বিকেলে ছেড়ে যাবে শনিবারের মদিনা-জেদ্দাগামী বাতিল হওয়া ফ্লাইট

চাটগাঁ নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গতকাল শনিবার বাতিল হওয়া মদিনাগামী ও জেদ্দাগামী ফ্লাইটটি আজ রোববার ছেড়ে যাবে। এ জন্য যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্মানিত যাত্রীগণকে জানানো যাচ্ছে যে, গতকাল শনিবার ঢাকা থেকে মদিনাগামী যে ফ্লাইটটি (বিজি-৩৩৭) বাতিল হয়েছিল, তা আজ রোববার ১ মার্চ বিকাল ৪টায় মদিনার উদ্দেশে যাত্রা করবে।

এছাড়া, গতকাল শনিবার ঢাকা থেকে জেদ্দা গামী যে ফ্লাইটটি (বিজি-৩৩৫) বাতিল হয়েছিল তা আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top