চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ ব্যবসায়ী নিহত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত জাবেদ (২২) উপজেলার সাতবাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বাগিচাহাট এলাকার একটি বাঁকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দীন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top